পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই মাঠের মধ্যে গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে সাইফূল ইসলাম(৫৫)। সাইফূল পেশায় অটো ভ্যান চালক।
স্থানীয়রা জানান, বুধবার(১৮ সেপ্টেম্বর) ভোরে এলাকার কৃষকরা মাঠে গেলে চুলকাটাই মাঠে রাস্তার পাশে গলা কাটা অবস্থায় লাশ দেখতে পান। এঘটনায় পুলিশকে খবর দিলে আতাইকুলা থানা প্রলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনরা সংবাদ পেয়ে থানায় এসে লাশ সনাক্ত করে। লাশের ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশের ধারণা ছিনতাইকারীরা সাইফুলের অটোভ্যান ছিনতাই করে তাকে গলা কেটে হত্যা করে মাঠে ফেলে রেখে যায়।
আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা লাশ সনাক্ত করে। থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।