ভালুকায় ৯ দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী হরেকৃষ্ণ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ৯দিনব্যাপী শুরু হয়েছে। শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ইস্কন ভালুকা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এ উপলক্ষে ৭ জুলাই রোববার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।উক্ত রথযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী অফিসার আলিনূর খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, ভালুকা মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও এড. রাখাল চন্দ্র প্রমুখ।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *