ভালুকায় ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’, প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন বুধবার উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ, উপজেলা সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুশাসন বিসয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাগণ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *