ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর এলাকার ট্যাংকেরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান,  সকালে ট্যাঙ্কের পাড়ের সামনে ডাস্টবিন পরিস্কার করার সময় পরিচ্ছন্নতা কর্মীরা কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, ট্যাংকের পাড়ের আশে পাশে বেশকিছু বেসরকারি হাসপাতাল রয়েছে। কেউ হয়তো রাতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে যায়।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *