নওগাঁয় মৌসুমী- সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় পিকেএসএফ এর অর্থায়নে গ্রীষ্মকালীন টমেটো চাষ বিষয়ক ০২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় হাপানিয়া শাখার মাধ্যমে শুকরী চাঁদপুর গ্রামের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় । উক্ত প্রশিক্ষণে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন মোঃ নুরুজ্জামান রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নওগাঁ সদর।প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষকেরা বলেন এই প্রশিক্ষণ পেয়ে আমরা আনন্দিত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা জমিতে আরো বেশি ফলন উৎপাদন করতে পারব।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মিথুন পারভেজ, এরিয়া সেলস এন্ড মার্কেটিং অফিসার, হেকেম বাংলাদেশ লিমিটেড ও সংস্থার কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আরিফ।