নওগাঁয় ২জন ঔষধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০লক্ষ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড প্রদান করায় আগামীকাল ০৫/০৫/২০২৪ ইং রবিবার নওগাঁ সদরসহ ১১ উপজেলার সকল ঔষধের দোকান বন্ধ থাকবে ।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি। এর আগে নওগাঁয় ওষুধ প্রশাসন কর্তৃক ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা, সাধারণ সম্পাদক স্বপন কুমার পেদ্দাার, সহ-সভাপতি কাজী সাদেকুর রহমানসহ
মানববন্ধনে বলেছিলেন- কয়েক দিনআগে ওষুধ ব্যবসায়ীর কোন অপরাধ না থাকলেও ওষুধ প্রশাসন তার বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। তাই দীর্ঘ ৩৯ বছর পর ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশোধন করে দ্রুত এসব হয়রানি মূলক নির্যাতন বন্ধ করতে হবে। তা নাহলে অবিলম্বেই আরও বড় আন্দোলন শুরু করার হুমকি দেন বক্তারা। তারই ধারাবাহিকতায় আগামীকাল নওগাঁ জেলার ১১টি উপজেলার সকল ঔষধ এর দোকান সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত
বন্ধ থাকবে। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।