নওগাঁয় ট্রাফিকের ভুমিকায় দায়িত্ব পালন করছেন ছাত্র-ছাত্রীরা

নওগাঁয় ট্রাফিকের ভুমিকায় দায়িত্ব পালন করছেন ছাত্র-ছাত্রীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা জনিত কারন দেখিয়ে দেশের সকল পুলিশ কাজে যোগদানের অস্বীকৃতি জানায়।এতে করে রাস্তা ট্রাফিক শূণ্য হয়ে পরে ।

আর সেদিন থেকে যান চলাচলে বিশৃংখলা এড়াতে সাধারন শিক্ষার্থী স্বেচ্ছাসেবকগন বিনা পারিশ্রমিকে মুক্তির মোড়,কাজির মোড়,বাসস্ট্যান্ড দয়ালের মোড়সহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।এর কারনে কোন প্রকার যানজট ছাড়াই যান চলাচল স¦াভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী হাসিবের সাথে কথা হয় তিনি বলেন আমরা দেশের জনগনের জন্য কাজ করছি।দেশটা তো আমাদের ক্লান্তিলগ্নে আমাদেরই কাজ করতে হবে।

অটোচালক বেলাল হোসেন বলেন ছাত্ররা ট্রাফিকের কাজ করছেন আমরা সুন্দরভাবে গাড়ী চালাতে পারছি কোন সমস্যা হচ্ছে না। রিক্সা,মটরসাইকেল বাসচালক গন এমন উদ্দ্যোগের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন।তবে শিক্ষার্থীরা জানিয়েছেন যতদিন ট্রাফিক পুলিশ কাজে যোগদান না করবে ততদিন আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *