নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ৫টি গ্রাম লন্ডভন্ড

নওগাঁর উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে চকবুলাকী, দড়িয়াপুর, রাণীনগরসহ কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। কারো বাড়ির টিনের চালা উড়ে গেছে, গাছ উপড়ে পড়ে কারো বাড়ির চালা নষ্ট হয়ে গেছে আবার গাছ পড়ে যাওয়ার কারণে ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে ঘন্টাকালব্যাপী এই ঝড় বয়ে যায়। ঝড়ের কারণে গতকাল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে নওগাঁসহ ঝড় কবলিত এলাকাগুলো। তবে ঝড় ও বজ্রপাতের কারণে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *