নওগাঁর ৩ উপজেলায় ভোট গ্রহণ শুরু, ১০টা পর্যন্ত পড়েছে ৫% ভোট

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চর্তুথ ধাপে নওগাঁয় তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এ তিন উপজেলায় ৩২৯টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো নয়।

জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, জেলার নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলায় চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩জন। এ তিন উপজেলায় মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সকাল ১০ টা পর্যন্ত নওগাঁ সদর ৩% মহাদেবপুর ৫% মান্দা উপজেলায় ৬% করে ভোট পড়েছে। নওগাঁ পিটিআই সেন্টারের প্রিজাইডিং কর্মকর্তা শাহ আব্দুল মালেক জানান সকালে কিছুটা ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করছেন।

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *