এস এম রিয়াদ ফারহান অনিমেষ, কানাডার সেন্ট ম্যারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার ডিভিশনে আন্ডার গ্র্যাজুয়েশন সর্বোচ্চ মার্ক, প্রতিটি বিষয়ে টপ স্কোর প্রাপ্তিতে ডিন’স অ্যাওয়ার্ডসএর জন্য মনোনীত হয়েছেন। তিনি নওগাঁর কৃতি সন্তান। অনিমেষ এর বাড়ি মান্দা উপজেলার মহানগর গ্রামে।
তিনি শাহ্ মুহা: আব্দুল মালেক এর এক মাত্র সন্তান। শাহ্ মুহা: আব্দুল মালেক , বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রে উপ-পরিচালক পদে কর্মরত। বাবার ইচ্ছে ছিল ছেলে ভালো রেজাল্ট করে দেশের মুখ উজ্জল করবে, ছেলেও সেটাই করেছে পূর্ণ হয়েছে আমার আশা। আমি গর্বিত ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। অনিমেষ রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুল হতে এস এস সি এবং পুলিশ লাইন ক্যাডেট কলেজ হতে এইচ,এস সি পাশ করেন, সে ২০২২ সালে ব্রিটিশ কাউন্সিল থেকে IELT’S এ 8 points এবং কানাডিয়ান ল্যাগুয়েজ এ 9 points পেয়েছে।সে দেশের গর্ব সেই সাথে নওগাঁ জেলার ও গর্ব।