তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সি.এন.এইচ.এ এর যৌর্থ আয়োজনে ভোলার তজুমদ্দিনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। রবিবার (১২ মে) বেলা ১১টায় উপজেলার আড়ালিয়া কমিউনিটি ক্লিনিকে এ পুষ্টি সপ্তাহ অনুষ্ঠি হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্যাহ আল মরতুজা, স্বাস্থ্য পরিদর্শক মো. সবিরুল হক, ইউপি সদস্য মো. শাজাহান মিয়া, সি.এস.এইচ.এ-এর প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান শেখ, সি.এইচ.সি.পি মোশারেফ হোসেন, সাংবাদিক আবু তাহের প্রমুখ।