টাঙ্গাইলে “সেফ লাইফ বাংলাদেশ” এর ঈদ উপহার বিতরণ

পরিবেশ ও সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন “সেফ লাইফ বাংলাদেশ” এর পক্ষ থেকে টাঙ্গাইলে নিম্ন-আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সেফ লাইফ বাংলাদেশের উদ্যোগে প্রায় এক হাজার নিম্ন-আয়ের মানুষের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সেফ লাইফ বাংলাদেশের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বিশিষ্ট ন্যাট্য ব্যক্তিত্ব বিপ্লব দত্ত পল্টন, বিশিষ্ট কবি ও অধ্যাপক তরুণ ইউসুফ, সেফ লাইফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পাঞ্জাবি পেয়ে খুশি শিশু রাব্বি মিয়া। তিনি বলেন, ঈদে নতুন পোশাক পেয়ে খুব ভালো লাগছে। বৃদ্ধ আনোয়ার মোল্লা বলেন, ঈদে নতুন পোশাক কেনা হয়নি। এখান থেকে নতুন পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে। এই পাঞ্জাবি পড়ে ঈদের নামাজ পড়তে যাব।

সেফ লাইফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। আমরা বন্ধুরা মিলে এই সংগঠন করেছি। অসহায় মানুষদের নিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। তাই ঈদ উপহার হিসেবে নিম্নের মানুষদেরকে পাঞ্জাবি দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *