কাজিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার মেঘাই-সোনামুখী সড়কের পাইকরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে কাজিপুর থানা পুলিশ।
নিহত শিক্ষার্থী মোহাম্মদ মনসুর (১৬) উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সোনামুখী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো সে। গুরুতর আহত রিয়াদ হাসান (১৬) একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মনসুর ও রিয়াদ বাড়ি ফেরার পথে পাইকরতলী গ্ৰামের ওয়াবদা বাঁধ চৌরাস্তায় পৌছালে পার্শ্ব সড়ক থেকে একটি ইজি বাইক মেইন সড়কে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথেই মনসুরের মৃত্যু হয়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন বলেন, ‘একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার সুপারিশ করা হয়েছে, মৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আব্দুল মজিদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ স্বজনেরা গ্ৰহণ করেছে, কোন অভিযোগ পাওয়া যায়নি।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *