কাজিপুরে ফাঁসিতে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে সুমন রেজা (২৫) নামের এক যুবক ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সে উজেলাপর শুভগাছা ইউনিয়নের বয়রা বাড়ি গ্ৰামের আব্দুর রহমান খন্দকারের ছেলে।

বর্তমানে তিনি বাবা, ভাই ও ভাবীসহ তারাকান্দি হাওলাদার পাড়ার পাশ্ববর্তী স্থানে বসবাস করে আসছিলেন। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও মৃতের স্বজনরা জানান, শুক্রবার ২১ জুন সকাল ৯ টার দিকে সুমনের শোবার ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। সম্প্রতি ঘটে যাওয়া বিবাহ বিচ্ছেদ তার আত্মহত্যার কারণ বলে ধারণা পরিবারের। পেশায় তিনি একজন গার্মেন্ট কর্মী ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। অপমৃত্যু মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে, নিশ্চিত করেছেন থানা পুলিশের সহকারী পরিদর্শক এনামুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *