ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৈদ্যুতিক চালিত মোটর দিয়ে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল খায়ের মোল্লা-(৪৫) ও জাকারিয়া মোল্লা-(২০) নামে দুইজন নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের নতুন বাজার এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে ও জাকারিয়া একই এলাকার আবু তাহেরের ছেলে।
কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসেন জানান, বুধবার দুপুরে মোল্লা বাড়ির একটা পুকুর বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দেয়ার সময় তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের কে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।