গত ৫-আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের দেশব্যাপী ছাত্র-জনতা বৈষম্য আন্দোলনে হাসিনা পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে নিহত ছাত্র জনতা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্থায়ী বাসিন্দা মোঃ আজিম সরকার।
নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার তরুণ প্রজন্মের অহংকার তরুন সমাজের আইকন রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আজিম সরকার তার বক্তব্যে বলেন,স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আমার নামে ১৩ টি মিথ্যা ভিত্তিহীন মামলা দেওয়া হয় আমি নিজ বাড়ি হতে দিনের পর দিন পালিয়ে বেড়িয়েছি,নিজ বাড়িতে ঘুমাতে পারিনি আমাদের নামে মিথ্যা মামলা ও স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী আমার বাড়িতে হামলা লুটপাট করেছে আমার অনেক ক্ষয়ক্ষতিও করেছে। তৎকালীন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি হাসিনার দোসর ভূমি দস্যু স্বৈরাচার গাজী গোলাম দস্তগীর সন্ত্রাসী বাহিনীরা আমাকে বাড়ি ছাড়া করেছে তারা হুমকি দিয়েছে আমাকে যেখানে পাবে সেখানে গুলি করে মেরে ফেলবে কারণ আমি জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সাথে সক্রিয়। রূপগঞ্জ জুড়ে আমাদের কয়েক হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা গ্রেফতার করে জেল জুলুম কারা নির্যাতন করিছে।
আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীর এখনো কোনো খোঁজ নাই তাদেরকে গুম করা করেছে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পোষ্য হুকুমের গোলাম আইনশৃঙ্খলা বাহিনী।
তারই ধারাবাহিকতা গত পাঁচ ই আগস্ট ঐতিহাসিক এই দিনটি বাংলার বুকে স্মরণীয় হয়ে থাকবে সকলের সম্মিলিত বৈষম্য ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি স্বাধীনতা পেয়েছি আবারও একটি বাংলাদেশ ফিরে পেয়েছি আমরা।
তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে একজন সৎ নিষ্ঠাবান এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক বিজিএমইর সফল সভাপতি ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য নারায়ণগঞ্জ ১ আসনের দুই দুই বারের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন জননেতা কাজী মনিরুজ্জামান মনির কে আগামী দিনে নারায়ণগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ হিসেবে দেখতে চাই।
এই সময় আজিম সরকার আরো বলেন,স্বৈরাচার শেখ হাসিনার আমলে নারায়ণগঞ্জে এক সময় গাজী গোলাম দস্তগীর রূপগঞ্জে যে পরিমাণ দুর্নীতি অনিয়ম করেছে তা একটি দৃশ্যমান। গাজী পরিবার একটি ভূমিদস্যু ও জুলুমকারী পরিবার হিসেবে রূপগঞ্জে সুনাম অর্জন করেছেন । নিরীহ মানুষের জায়গা জমির জোরপূর্বভাবে দখল করে এবং সন্ত্রাস বাহিনী দিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাস, ভূমিদস্য কায়েম করেছেন গাজী গোলাম দস্তগীর। আমরা যারা বিএনপি করি আমাদের একটাই অপরাধ আমরা বিএনপিকে ভালোবাসি।
বিএনপি’র প্রতিটি মিছিল মিটিং সমাবেশে অংশগ্রহণ করেছি বলে এটাই আমাদের অপরাধ কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যায়কারীকে বেশিদিন টিকিয়ে রাখেন না । তারই দৃশ্যমান ৫ই আগস্ট স্বৈরাচার জুলুমবাজ শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন আমরা যারা বিএনপি করি আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের দালালেরা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দিতে পারে। সে দিক থেকে সতর্ক থাকতে হবে আর একটা কথা না বললেই নয় আমরা যারা বিএনপি করি সবাই আওয়ামী লীগের দালালদের কাছ থেকে দূরে থাকুন ওদেরকে কাছে রাখবেন না ওরা বিষাক্ত কাল সাপ এই কাল সাপ থেকে দূরে থাকুন। রূপগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ কাজী মনিরুজ্জামান মনির ভাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের সংসদ হিসেবে রূপগঞ্জের উন্নয়নের জন্য একমাত্র তাকেই দরকার।
যার মাধ্যমে মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, ভূমিদস্য মুক্ত হবে, ইভটিজিং বাল্যবিবাহ বন্ধ হবে। যিনি একটি আদর্শ থানা হিসেবে রূপগঞ্জবাসীকে উপহার দিবেন আমাদের সকলের সকলের প্রাণপ্রিয় অভিভাবক হিসাবে কাজী মনিরুজ্জামান মনির ভাইকে চাই।