বাংলাদেশের স্বাধীনতা উত্তর প্রথম দিকের মেডিসিন বিশেষজ্ঞ, সন্দ্বীপের কৃতি সন্তান, মানবতাবাদী, দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডা: সামছুল আলম (এস. আলম)-এর আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
সরকারি চাকুরী জীবনে অসংখ্য মানুষকে সেবা দিয়ে, অনেক অনুজকে পথ দেখিয়ে, শেষ জীবনে কুমিল্লায় স্থায়ী হওয়ার ফলে কুমিল্লার চিকিৎসা জগতের কিংবদন্তী এই মহান চিকিৎসক এই দিনে চিরবিদায় নিয়েছেন।
এ উপলক্ষে বিভিন্ন এতিমখানায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারবর্গ সকলের নিকট দোয়া প্রার্থী।