গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ৩টি ইট ভাটা মালিকের বিরুদ্ধে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে উপজেলার সকল ইটভাটা মালিকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে এনে ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয় ।
১৮ মে শনিবার সকালে কামালের পাড়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এস,এস, ব্রিকস ২০ হাজার টাকা, তালুকদার ব্রিকস ৩০ হাজার টাকা, কর্নফুলি ব্রিকসে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস, আই, নাসির উদ্দিন, বোনারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।
উল্লেখ্য, সাঘাটা উপজেলায় দীর্ঘদিন থেকে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই ১০টি ইটভাটা আইন অমান্য করে চালিয়ে আসছেন।