পাবনার সাঁথিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মিয়াপুর দাখিল মাদরাসায় এ ক্যাম্পের উদ্বোধন করেন পদ্মা এগ্রো স্প্রেয়ার্সের ব্যবস্থাপক আঃ আলিম।
মিয়াপুর জসিম উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি মনোয়ার পারভেজ মানিকের সভাপতিত্বে চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাইদ, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন,আঃ হামিদ, হামিদুর রহমান, রাহিম মোল্লা,,মজিবুর রহমান, আঃ হাকিম, শরিফুল ইসলাম বাবু প্রমূখ।