নওগাঁ সদর উপজেলার আগামী অর্থবছরের বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।বাজেট আলোচনায় চেয়ারম্যানগন তাদের নিজ নিজ ইউনিয়নের সম্ভাব্য বাজেট দাখিল করেন। বাজেট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলজিইডি ইন্জিনিয়ার সানোয়ার হোসেন।
এসময় কীর্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক হান্নান, বলেন এই অল্প সময়ে বাজেটর টাকা কিভাবে কাজে লাগাবো। বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাসরেফুর রায়হান মাহিন বলেন ৫ জুন নির্বাচন এই সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে বিল উত্তোলন করা যাবে কিনা? এসময় আরো বক্তব্য রাখেন হাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজাসহ অন্যান্যরা।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যান গনের সাথে বাজেট বিষয়ক সকল আলোচনা সমপন্ন করেন। সভায় উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।