নওগাঁয় ৫ম পর্যায়ের গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

নওগাঁয় ৫ম পর্যায়ের (২য় ধাপের) গৃহ প্রদান ভূমি সহ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় নওগাঁ ভূমি অফিস চত্তরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক গোলাম মাওলা।

তিনি নওগাঁ জেলার গৃহহীন পরিবারের ভূমি প্রদান কার্যক্রম তুলে ধরে বলেন, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ জুন ২০১৪ তারিখ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় ৫১টি জেলার ১৮৮টি উপজেলার ১৮৫৬৬টি উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সর্বকালের সবাপ্রত বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে। নোয়াখালী জেলা (বর্তমানে লক্ষ্মীপুর জেলা) পরিদর্শনকালে ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় মানুষকে পুনর্বাসনের জন্য নির্দেশ দেন। ১৯৯৬ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মত রাষ্ট্র পরিঞ্চালনাকালে জাতির পিতার জনবান্ধব ও উন্নয়নমূলক কাজগুলো পুনরায় শুরু করেন। তারই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ভূমিহীন-গৃহহীন হিলমূল অসহায় মানুষকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে “আশ্রয়ণ” নামক প্রকল্প গ্রহণ করেন। যা মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত ৫ লক্ষ ৭০ হাজার ৬১৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল গৃহহীন ও ভূমিহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে “মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিয়ীন ও গৃহহীনদের জন্য গৃহপ্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়েছে। উক্ত নির্দেশনা। বাস্তরায়নের লক্ষ্যে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিয়ারের হালনাগাদ তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে আশ্রয়ণ-২ প্রকল্পের জাওভায় উপকারভোগী পরিবারের স্বামী-স্ত্রী যৌথ মালিকানায় ২ শতক জমিসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা একক গৃহ প্রদান করা হচ্ছে। একই সাথে নিশ্চিত করা হচ্ছে আধুনিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ।

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের নিমিত্ত নওগাঁ জেলায় ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির ৪২০৯টি পরিবারের তালিকা প্রণয়ন করা হয়। তন্মধ্যে ১ম পর্যায়ে ১০৫৬টি, ২য় পর্যায়ে ৫০২টি, ৩য় পর্যায়ে ৭৩৭টি এবং ৪র্থ পর্যায়ের ১৪৯২টি সহ মোট ৩৭৮৭টি পরিবারকে একক গৃহে পুনর্বাসন করা হয়েছে এবং ৪২২টি পরিবারকে ইতঃপূর্বে নির্মিত গুচ্ছগ্রাম প্রকল্পের খালিঘর ও মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত একক গৃহের খালি ঘরে পুনর্বাসন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত ০৯ আগস্ট ২০২৩ তারিখে হালনাগাদ নিরূপিত তালিকা মোতাবেক সম্পূর্ণ নওগাঁ জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসাবে ঘোষণা করেছেন। ২০২৩-২৪ অর্থবছর থেকে উক্ত প্রকল্পের আওতায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ কাজ শুরু করা হলে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় মোট ৭০টি একক গৃহ নির্মান কাজের বরাদ্দ পাওয়া যায়। তন্মধ্যে ১৫টি গৃহের নির্মাণ কাজ শেষ হওয়ায় গত ১৪ নভেম্বর, ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট ৫৫টি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হওয়ায় গৃহসমূহ আগামী ১১ জুন, ২০২৪ তারিখ মঙ্গলবার ৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন, সাপাহার, নওগাঁয় আগামী ১১ জুন ২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় স্থানীয় অনুষ্ঠান এবং সকাল ১১.০০ ঘটিকায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত উপজেলার উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান,উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ,প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *