প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় এ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের চত্বর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু তালেবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি রাসেদুল হাসান অতি: জেলা প্রশাসক (সার্বিক), বিশেষ অতিথি আহসানুজ্জান অতি: পুলিশ সুপার, আবু বকর সিদ্দিক সভাপতি, বেলায়েত হোসেন সা: সম্পাদক জেলা প্রেস ক্লাব নওগাঁ , বায়েজীদ হোসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নওগাঁ সদর, প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা শিশুদের বাজারের ভেজাল জুস খাওয়ার পরিবর্তে দুধ খাওয়ানোর পরামর্শ দেন। এছাড়া সকল বয়সের মানুষের শরীর সুস্থ রাখতে দুধ খাওয়ার আহবান জানান ।সভায় খামারিরা খাদ্যের দাম কমানোর দাবী জানান। খাদ্যের দাম কম হলে আরও বেশি বেশি গাভী পালা সম্ভব বলে তারা জানিয়েছেন।
এসময় ৬০ জন খামারিসহ বিভিন্ন দপ্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।