নওগাঁয় উপজেলা নির্বাচন ২০২৪ নির্বাচনে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ঢাকা ট্রিবুন ও আই আর আই এর আয়োজন চ্যানেল টুয়েন্টিফোরের প্রচারণায় অনুষ্ঠানটির সঞ্চালন করেন ঢাকা ট্রিবুনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক ঘোড়া মার্কা ও মাহবুবুল হক কমল আনারস মার্কার এই দুই প্রার্থী। বিজয়ের পর দুই প্রার্থী কি কি উন্নয়ন করবেন এই বিষয়গুলো তুলে ধরেন। এছাড়াও দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবনের সিনিয়র ম্যানেজার রাফসান সালেকিন,এসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং জিল্লে হোমা,ঢাকা ট্রিবুন এর জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল।
নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক পেশাজীবী পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন ছাত্র রাজনৈতিক দল ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন