গাইবান্ধার সাঘাটায় হারভেস্টার মেশিনে বোরো ধানের গাছ কর্তন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুরু হয়েছে, বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এসব ধান ঘরে তুলতে অধিক খরচ কমাতে ও শ্রমিক সংকট সামাল দিতে কৃষকের মাঠে দাপিয়ে চলছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। রোববার সকালে  সাঘাটা উপজেলায় বিভিন্ন এলাকায় দেখা যায়, হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটা—মাড়াইয়ের ভিন্ন চিত্র। এ সময় মাঠেই ধান বস্তাভর্তি করতে ব্যস্ত ছিলেন কৃষকরা।

এদিকে, ৬ মে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সাঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩—২০২৪ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে একটি কম্বাইন হারভেস্টার ধান গাছ কাটা মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী, উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের সহকারী সেলস ম্যানেজার  আশরাফুল আলম সহ আরো অনেকে।

আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের জাপানি প্রযুক্তির কুবোতা  কম্বাইন হারভেস্টার, জুমার  বাড়ি ইউনিয়নের কামারপাড়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন ৩৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্য। ভর্তুকি বাদে ২৩ লক্ষ ৭৫ হাজার টাকায় ক্রয় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *