কাজিপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়-এসএসসি ফলাফল আশানুরূপ।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। এসএসসি – ২০২৪ পরীক্ষায় শতকরা ৯৮.৪৬ উর্ত্তীণ।  মোট পরীক্ষার্থী ছিল ১৯৫ জন। এবছর এ+ পেয়েছেন ৪৫ জন, এ গ্ৰেড ৯৯ জন, এ – গ্ৰেড ২১ জন, বি গ্ৰেড ২৪ জন এবং সি গ্ৰেড পেয়েছেন ৩জন শিক্ষার্থী।
 বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার ১২৩৯  পেয়েছেন নাবিউল ইসলাম নুর, লাবন্য ১২২১ নাম্বার, কবিতা পেয়েছেন ১২১৯ নাম্বার এবং নুজহাত তাবাসসুম নিশাত পেয়েছেন ১২০০ নাম্বার। ফলাফলের দিক দিয়ে মেয়েরা এগিয়ে। এব্যাপারে  প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ফলাফলের দিক দিয়ে কাজিপুরে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় তৃতীয় পর্যায়ে আছে। বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ভাবে শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলা পর্যায়ে দুইবার জেলা পর্যায়ে একবার নির্বাচিত হই।
প্রতিষ্ঠান হিসেবে উপজেলা পর্যায়ে দুইবার এবং জেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। আমার বিদ্যালয়ের ২জন শিক্ষার্থী সৃজনশীল ও রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দুইবার পুরুস্কৃত হয়। বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হন। আমাদের অবকাঠামো সমস্যা থাকা সত্ত্বেও ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে পরীক্ষার সাফল্য ধরে রাখতে পেরেছি, আগামীতে আরো বেশি ভালো ফলের আশা করছি।
ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম বেলাল বলেন, বিদ্যালয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন দিবসে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন কারিকুলামে স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ করে বিধায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়ে আসছি। অত্র বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য রফিকুল ইসলাম রাজু বলেন, স্কুলের আরো সুনাম অর্জন হোক, সেই লক্ষ্যে সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *