র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার ২

র‌্যাব-১৪ এর অভিযানে ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় বিপুল পরিমান গাঁজা সহ ২ জন গ্রেফতার। ৫ জুলাই ২০২৪ র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ থেকে ২ জন মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে।
উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ এর নির্দেশে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল দুপুর ২.৩০ মিনিটে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের শিবপুর নামক এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে প্রাইভেটকারের চালক মোঃ জাফর হোসেন (৫৪), পিতা-মৃত আলম মিয়া, সাং-উপদিলামছি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী ও পাশের সিটে বসে থাকা সহযোগী মোঃ জলিল মিয়া(৪৫), পিতা-তারা মিয়া, সাং-রাজাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদ্বয় প্রাইভেটকার থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রাইভেটকারে  মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে, আটককৃত মাদক ব্যবসায়ীদের দেখানো মতে, উক্ত প্রাইভেটকারের পিছনের সিটের পিছনে সু-কৌশলে রাখা ২২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, নগদ ১৪৫০/- টাকা ও আমেরিকান মুদ্রার ২০ (বিশ) ডলারের একটি নোট, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের ১টি প্রাইভেটকার উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায়  মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মামলা দায়ের  ও আসামী হস্তান্তর করে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *