রাজধানীর যাত্রাবাড়ী হতে পরিবহন চাঁদাবাজে মূলহোতা ইমরানসহ ০৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ১। মোঃ ইমরান হোসেন (৩৪), পিতা-শাহ আলম, সাং-জামালদি, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জসহ মোট ০৯ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের নাম ২। মোঃ জীবন (২৮), পিতা-বেল্লাল হোসেন, সাং-বালুচরা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, ৩। নাছির (২৭), পিতা-নুর ইসলাম, সাং-মাইজাদি, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ, ৪। মোঃ রবিউল আউয়াল (২১), পিতা-হাজী আঃ আজিজ, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ৫। মোঃ নাদিম আহম্মদ হৃদয় (২২), পিতা-মৃত সালাউদ্দিন, সাং-কুতুবখালী বউবাজার, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৬। মোঃ জুয়েল (১৯), পিতা- মোঃ আঃ ওয়াদুদ, সাং-আরাক বড়বাড়ী, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, ৭। মোঃ আব্দুল ওহাব মিয়া (৫৭), পিতা-মৃত আব্দুল কাদের মিয়া, সাং-বদলাগাড়ী, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্দা, ৮। সোহেল (৩৫), পিতা-মৃত আব্দুল করিম মেল্লা, সাং-বটলুইকাঠি, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা ও ৯। আতিকুজ্জামান খান (৫১), পিতা-মৃত আব্দুল আওয়াল খান, সাং-গোলাপবাগ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১২,৩১০/- (বারো হাজার তিনশত দশ) টাকা, ০৭টি কাঠের লাঠি ও ০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরে স্হানীয় থানায় মামলা রুজু করা হয় এবং আদালতে প্রেরন করা হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *