১৩ জুলাই বিকাল আনুমানিক ১৬:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন স্টাফ কোর্টার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আঃ করিম (৬০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং-কামারগোপ, থানা-ডেমরা, ঢাকা, ২। মোঃ জামাল (৪২), পিতা-মৃত আব্দুল রব, সাং-কোঠারা মহব্বতপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, ৩। কাজী মোঃ নাসির উদ্দিন (৫৪), পিতা-মৃত ইসমাইল কাজী, সাং-উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা ও ৪। মোঃ ফুলচান (৫৫), পিতা-মৃত মতিউর রহমান, সাং-কামারগোপ, থানা-ডেমরা, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৬,৭৭০/-
(ছয় হাজার সাতশত সত্তর) টাকা এবং ০২ (দুই) টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পড়ে স্হানীয় থানায় মামলা রুজু করা হয়েছে।জেল হাজতে প্রেরন করা হয়েছে।