র‌্যাব-১৪ এর অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ইং ৫ আগস্ট ২০২৪ সারা দেশে দুষ্কৃতিকারীরা থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক বিপুল পরিমাণ সরকারী অস্ত্র ও গোলাবারুদ লুন্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় র‍্যাব-১৪,ব্যাটালিয়ন সদর ময়মনসিংহ দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং লুন্ঠিত অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ র‍্যাব-১৪, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল রাত অনুমান ৩.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানাধীন দেওখোলা বাজারে অভিযান পরিচালনা করে ২(দুই) রাউন্ড বুলেট সহ একটি বিদেশী পিস্তল এবং রাত অনুমান ৫.০০ ঘটিকায় ময়মনসিংহের মুক্তাগাছা থানার কুমারগাতা এলাকায় পৃথক আরো একটি অভিযানে  দেশীয় তৈরি ১টি রামদা,১ টি তলোয়ার, ১ টি দু-মুখো চাইনিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি দেশীয় চাইনিজ কুড়াল এবং ২ টি ছোরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার ফুলাবাড়িয়া এবং মুক্তাগাছা থানায় হস্তান্তর করে। র‌্যাব-১৪ প্রেসরিলিজের মাধ্যমে জানায় দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *