বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফরের ইন্তেকাল

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে পাবনা মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযোদ্ধা আব্দুল গফুর দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। গুরত্বর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ১১টায় নিজ বাড়িতে গার্ড অব অর্নার প্রদান করা হয়। গার্ড অব অর্নার প্রদান করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, স্থানীয় আ,লীগ নেত্রীবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা। গার্ড অব অর্নার শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় করবস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।

তিনি মৃত্যু কালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও আত্বীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন,ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহাজাহান, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *