দুলাই উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী তফশীল ঘোষণা

পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী দুলাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তফশীল ঘোষণা করা হয়েছে। ১৩ আগস্ট নির্বাচন। গত ৩ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সোলায়মান হোসেন এ তফশীল ঘোষণা করেন। ১৪ জুলাই হতে ১৬ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ ও জমাদান।

১৮ জুলাই মনোনয়ন পত্র বাছাই। ২১ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহার। ১৩ আগস্ট নির্বাচন। দীর্ঘ দিন পর নির্বাচন হওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসহ বিরাজ করছে। ইতো মধ্য নির্বাচনের আগ্রহী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা শুরু করেছে।

এ বছর ১৬১৫ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচন করতে আলাপ আলোচনা শুরু করেছে। ভোটাররা যোগ্য শিক্ষিত প্রার্থীকে ভোট প্রদান করবে বলে সচেতন সমাজের ধারণা। নির্বাচন সুষ্ঠ ও উৎসহমুখর করতে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের সচেতন করতে প্রচার অভিযান শুরু করেছেন।

দুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, নির্বাচনী প্রিজাইডিং অফিসার তফশীল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ করা শুরু করেছে। উৎসবমুখর নির্বাচন করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *