চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বাষিক নির্বাচনে মানববন্ধন স্মারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলন

চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বাষিক নির্বাচনে প্রশাসক নিয়োগ ও স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করে পূণঃতফসিল ঘোষণার দাবীতে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন স্মারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে।
রবিবার (৯জুন) বেলা ১১ টার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমার কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এরপর স্থানীয় হোটেল রেডচিলি সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বর্তমান পরিষদ পাঁচ শতাধিক ভুয়া ভোটার তৈরী করেছে।
সে গুলো বাতিল করতে হবে। এজিএম না করে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এজিএম করে প্রশাসক নিয়োগের মাধ্যমে আগামী দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য পূনঃতফশিল ঘোষণা করার দাবী জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান লাবলু, সদস্য হাবিল হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, মফিজুর রহমান মনা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমূখ।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *