বুলু হত্যা মামলার আসামী নওগাঁ থেকে গ্রেফতার

বুলু হত্যা মামলার আসামী নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, ০৬ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর আভিযানিক দল বেলা ১ টায় নওগাঁ জেলার ধামুইরহাটের রূপনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ সিহাব হেসেন (২৫), পিতা-মোঃ রুমি, সাং-কেশবপুর কাশিয়াবাড়ী, থানা-সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬/০৫/২০২৪ তারিখ পাওনা টাকার জের ধরে ধৃত আসামী সিহাব হোসেনসহ আরো কয়েকজন জনৈক আব্দুল মজিদ বুলু কে জয়পুরহাট সদর থানাধীন কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব কোনে নির্মানাধীন ওয়াশ রুমে নিয়ে গিয়ে এলোপাথারীভাবে কিলঘুষি ও লাথি মেরে তার শরীরে বিভিন্ন জায়গায় জখম করে। পরবর্তীতে আব্দুল মজিদ বুলু এর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ও একই তারিখ ২৬/০৫/২০২৪ ইং রাত্রি ২০৩০ ঘটিকায় তিনি মৃত্যু বরণ করেন।

এ ঘটনায় মৃতের ছেলে আজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *