সাঘাটায় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে শিপন সরকার নামে এক যুবক জমিতে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোকলেছুর রহমানের ছেলে শিপন সরকার (২২), ১৫ মে বুধবার দুপুরে অন্যের জমিতে ইরি— বোরো পাকা ধান কাটতে যান।

এক পর্যায়ে শিপন সহ আরো কয়েকজন শ্রমিক  মিলে, জমিতে ধান কাটা শেষে  ধানের গাছের বোঝা নিয়ে বাড়িতে আসার সময় বৃষ্টি ও ঝড় শুরু হয়। রাস্তায় উঠার সময় বজ্রপাত আঘাত হানে, এ সময় শিপন গুরুতর আহত হয়। পরে  স্থানীয় লোকজন  তাকে উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতেই পথে মধ্যে সে মারা যান। উক্ত যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য মানুষজন ওই বাড়িতে ভিড় করতে দেখা গেছে। স্থানীয় ইউপি সদস্য হালিম মিয়া বজ্রপাতে মৃত্যুর বিষয়টি প্রতিবেদক নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *