সাঘাটায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

গাইবান্ধার সাঘাটায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল ৮ মে বুধবার  উপজেলা পরিষদ নির্বাচন  সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা দায়িত্বে ছিলেন, ম্যাজিস্ট্রেট,র ্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সাঘাটা  উপজেলার আনসার ও ভিডিপি অফিসের  ১৪৫৬ জন আনসার সদস্য।

জানা গেছে, সাঘাটায় ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফলে বেসরকারী ভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, মোঃ রোস্তম আলী (গ্যাস সিলিন্ডার)। মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম (প্রজাপতি) । সাঘাটা উপজেলায় মোট ২ লক্ষ ৪১ হাজার ৭১২ জন ভোটারের মধ্যে ২৭ হাজার ৪৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এর মধ্যে জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী (গ্যাস সিলিন্ডার) ৮ হাজার ৭১৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী মিলন কান্তি সরকার (বই প্রতীক) পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদুম শহর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ রওশন আরা বেগম (প্রজাপতি প্রতীক) ১৭ হাজার ৫৫৬  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী মোছাঃ নাজনীন বেগম (হাঁস প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৪৬০ ভোট। উপজেলার ১০টি ইউনিয়নে ১০৩টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে একযোগে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়। ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামশীল আরেফিন টিটু বিনা—প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *