ইউক্রেনকে এক মিলিয়ন ইউরো দিবে রিয়াল

ইউক্রেনে গত ২১ দিন ধরে চলছে রাশিয়ার সামরিক অভিযান। দেশটির যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এক মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে রিয়াল মাদ্রিদ। ‘এভরিওয়ান উইথ ইউক্রেন’ বা ‘ইউক্রেনের সঙ্গে সবাই’- ক্যাম্পেইনের অংশ হিসেবে এ সাহায্য দেওয়া হবে বলে নিশ্চিত করেছে লা লিগার শীর্ষ ক্লাবটির কর্মকর্তারা। গতকাল বুধবার রিয়াল মাদ্রিদ্রের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি মাসের ৫ তারিখ থেকে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন এই ক্যাম্পেইনটি চালু করেছে। এখানে আসা অর্থ রাশান সেনাদের অভিযানে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া ইউক্রেনিয়ানদের সহায়তায় ব্যবহার হয়।

আন্তর্জাতিক বেশ ক’টি এনজিওর সঙ্গেও কাজ করে স্প্যানিশ ফাউন্ডেশনটি। ডোনেশনের অর্থ রেড ক্রস, ইউএনএইচসিআর এবং যেসব সংগঠন ইউক্রেনে কাজ করছে তাদের প্রদান করা হয়। মাদ্রিদের ক্লাবটির ওয়েবসাইটেও একটি অনুদানের লিংক দেওয়া হয়েছে।

ইউক্রেনে ক্ষতিগ্রস্তদের যতদিন সাহায্য প্রয়োজন হবে ততদিন ক্যাম্পেইনটি চালিয়ে যাবে বলেও জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *