পহেলা বৈশাখ থেকে অল্প খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছেন কিডনি রোগীরা

পহেলা বৈশাখ থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দরিদ্র কিডনি রোগীদের অল্প খরচে ডায়ালাইসিস চিকিৎসা সুবিধা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১লা বৈশাখ ১৪২৯ (১৫ এপ্রিল ২০২২) থেকে দরিদ্র বিকল কিডনি রোগীদের গণস্বাস্থ্য নগর হাপাতালে রাত ৮টা থেকে ভোর ৫টার শিফটে হেমোডায়ালাইসিসে অল্প খরচে বিশেষ সুবিধা দেওয়া হবে। ডায়ালাইসিস চলাকালীন হাসপাতাল থেকে ১০০ টাকার ফ্রি খাওয়ার ব্যবস্থাও থাকবে।

গণস্বাস্থ্য ডায়ালইসিস সেন্টার (এফোর্ডেবল হেলথ কেয়ার ট্রাস্টের একটি প্রকল্প) দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। বর্তমানে দেশে ২ কোটিরও বেশি লোক কিডনি রোগে আক্রান্ত। দিন দিন কিডনি রোগের হার বাড়ছে। অতিরিক্ত চিকিৎিসা খরচের কারণে বেশিরভাগ রোগী বিনা চিকিৎসায় মারা যায়।

গণস্বাস্থ্য কেন্দ্র তার সব প্রতিষ্ঠান সব সময় মানুষের জন্য কম খরচে, সুলভ মুল্যে ও গুনগত মানের চিকৎিসা সেবা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *