গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

প্রতিমন্ত্রী আরও বলেছেন,বঙ্গবন্ধুর অবিচল ও আপোষহীন নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে । বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নসাধ পূরণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

তিনি আজ বৃহস্পতিবার (৩মার্চ) যশোর জেলার মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন, একটি মেধা সম্পন্ন উন্নত জাতি গঠনের জন্য এই প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে। সুবিধাভোগীদেরকে প্রদত্ত অর্থ দিয়ে উন্নত সংকর জাতের গরু ক্রয়ের আহবান জানান। তিনি আশ্বাস প্রদান করেন যে, এ ঋণের উপযুক্ত ব্যবহার করতে পারলে উৎপাদিত দুধ প্রক্রিয়াকরণের জন্য মনিরামপুরে একটি কারখানা স্থাপন করা হবে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য বাখেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো.মশিউর রহমান এনডিসি, নিবন্ধক ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. হারুন অর রশীদ বিশ্বাস, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, মনিরামপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান প্রমূখ।

উল্লেখ্য,দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের আওতায় যশোরের মণিরামপুরে দুই হাজার আটশ জনকে ও মেহেরপুর জেলায় এক হাজার পাঁচশ জনের মাঝে প্রত্যেককে ১লক্ষ ৫হাজার টাকা করে গাভী ও খাদ্য ক্রয়ের জন্য এ অর্থ প্রদান করা হবে। তারই অংশ হিসেবে মণিরামপুরে ১৫০ জনের মাঝে চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *