বিপুল উৎসাহ উদ্দীপনায় উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ১৫ ফেব্রুয়ারি ২০২২ যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ হতে বিশেষ অতিথি কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে এবং মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে নিম্নে বর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেনঃ

ক।     বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম)

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম
1| 1058 ক্যাপ্টেন শেখ মোঃ জসিমুজ্জামান, (ট্যাজ), বিএসপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন
2| 1037 কমান্ডার এম ইমাম হাসান আজাদ, (সি), পিএসসি, বিএন
3| 1923 লেঃ কমান্ডার এম আলীমুল ইসলাম, (ট্যাজ), বিএন
4| 2142 লেঃ কমান্ডার শেখ মাহমুদ হাসান, (জি), বিএন
5| 2653 লেঃ কমান্ডার আমিরুল হক, (জি), বিএনভিআর
6| 2785 লেঃ কমান্ডার ওয়াসিম আকিল জাকী, (এক্স), বিএন
7| 910307 মোহাম্মদ সাহ জামাল, এমসিপিও(এক্স)(টিডি-১)
8| 990161 এম মামুনুর রশিদ, সিপিও (এফসি-১)
9| 20100600 মোঃ আলী হোসেন, এলএস(এফসি-১)
10| 20150081 শাওন আহম্মেদ, আরও(জি)-১

খ।     প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম)

 

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম
1| 1218 ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ, (এন), পিএসসি, বিএন
2| 2274 লেঃ কমান্ডার মোঃ সাইয়েদুল মোরসালিন, (এক্স), বিএন
3| 2891 লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি, (এক্স), বিএন
4| 2468 লেঃ এম আতাহার আলী, (এসডি)(কম), বিএন
5| 890459 এম খলিলুর রহমান মিঞা, এমসিপিও(এক্স)(কিউএ-১)
6| 960238 মোঃ আবদুল্লাহ আল মামুন সরকার, পিও(মেড) (আইসিএ)
7| 20110522 এম মনিরুজ্জামান, এলএসএ
8| 20120204 মোঃ তারেকুল ইসলাম, এলএস(এফসি-২)
9| 20120955 কাঞ্চন দেবনাথ, এলপিএম
10| 20150070 মোঃ রাশেদুজ্জামান, এবি (এফসি-৩)

গ।      বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস)

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম
1| 1033 ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, (জি), পিসিজিএম, এনসিসি, পিএসসি, বিএন
2| 1144 ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), পিএসসি, বিএন
3| 976 কমান্ডার এম জহিরুল ইসলাম, (সি), এনপিপি, বিসিজিএম, বিএন
4| 1141 কমান্ডার মোহাম্মদ সাজিদ আতাউর রহমান, (এস), পিএসসি, বিএন
5| 2275 লেঃ কমান্ডার মোঃ নাদিম চৌধুরী সজিব, (ই), বিএন
6| 890400 এম আব্দুল মালেক, এমসিপিও(এক্স)(এফসি-১)
7| 20040406 মোঃ রুহুল কুদ্দুস, সিপিও(কিউএ-১)
8| 20080230 মোঃ বোরহান উদ্দিন আহমেদ, পিও(কিউআরপি-১)
9| 20050230 মোহাম্মদ রফিকুল ইসলাম, এলএস(কিউআরপি-১)
10| 20090844 মোঃ সাদ্দাম হোসেন, এলরাইটার

 

ঘ।      প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস)

 

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম
1| 844 কমান্ডার শহিদুল ইসলাম, (ট্যাজ), বিএসপি, বিএন
2| 937 কমান্ডার এম আবু সাঈদ, (সি), বিএন
3| 1498 কমান্ডার মোঃ নূর হাসান, (ই), পিএসসি, বিএন
4| বিএসএস- 101086 সার্জন কমান্ডার তানভীর আহমেদ, এমপিএইচ, এএমসি
5| 20050047 এম জামাল হোসেন, ইএ-৪
6| 20050640 এ টি এম তৌহিদুজ্জামান , পিও (জিআই)
7| 20080822 এম সোহেল রানা, এলকুক
8| 20151289 মাসুদ জমাদার, এমই-১
9| 950011 আসাদুজ্জামান ভুইয়া, উচ্চমান সহকারী
10| 95025 মোঃ এনামুল হক, এমটিডি

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপক‚লীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপক‚লীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ^স্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত  হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১১১ কোটি ৬৪ লক্ষ টাকার চোরাচালানকৃত পণ্য আটক, ২ হাজার ২৯৭ কোটি ২৭ লক্ষ টাকার মৎস্য ও অবৈধ জাল, ১৩৭ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ মাদক এবং ১৬ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ জব্দ করে। এছাড়াও করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়েছে কোস্ট গার্ড। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর তত্তাবধানে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সময়ের পরিক্রমা ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর। মুজিববর্ষ এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর প্রেরণায় অনুপ্রানিত হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে জাতির প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবে বাংলাদেশ কোস্ট গার্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *