বিয়ের ৪ মাসের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের ৪ মাসের মাথায় গতকাল সোমবার রাতে উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে শফিক মিয়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রাজনা বেগম (২০)। তার স্বামীর নাম জাকারিয়া।

জানা যায়, গত ৩-৪ মাস আগে পরিবারের সম্মতিক্রমে জাকারিয়া ও রাজনার বিয়ে হয়। তারপর ভালোই সংসার চলছিল তাদের। গত ৭-৮ দিন আগে রসুলগঞ্জ বাজারে শফিক মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে তারা আসেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজনার মা তাকে দেখতে আসলে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও না শোনায় দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন তার মেয়ের লাশ বিছানার মধ্যে পড়ে আছে। পরে চিৎকার করলে লোকজন এসে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, হাত-পা বাঁধা অবস্থায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বিকেলে তার স্বামীকে বাড়িতে দেখা গেছে। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তার স্বামীই এই কাজ করেছে। এই ঘটনাকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *