শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ ফার্স্ট রানার্স-আপ হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ ফার্স্ট রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে আয়োজিত খেলায় এনআরবিসি ব্যাংক’কে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে ফার্স্ট রানার্স-আপ হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

১৩ জুলাই ২০২৪ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ এবং টিম ম্যানেজার ও দলীয় অধিনায়ক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তাদের নিয়ে বিএবি দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে। দেশের ৩১টি বেসরকারি ব্যাংক এবারের টুর্নামেন্টে অংশ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *