কাজিপুরে ছুটি দিয়ে বিদ্যালয়ে বিচার কার্যক্রম প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সকাল এগারোটায় বিদ্যালয় ছুটি দিয়ে খন্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ধামাচাপা দিতে বিচারে শিক্ষককে তাৎক্ষণিক বহিষ্কার আদেশ নোটিশ দেন।

২৭ জুন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে জানতে চাওয়ায় প্রধান শিক্ষক বলেন, খন্ডকালীন শিক্ষক আব্দুল হালিম ৭ম শ্রেনীর এক ছাত্রীর গায়ে হাত দিয়েছিল, যার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। ম্যানেজিং কমিটির সদস্য সচিব হিসেবে একক সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে আমার।

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান বলেন, এভাবে বিদ্যালয় ছুটি দেয়ার এখতিয়ার প্রধান শিক্ষকের নাই। যে কোন পরিস্থিতি মোকাবেলায় ম্যানেজিং কমিটির সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, এর মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, অশ্রাব্য গালিগালাজ, প্রান্ত নামে এক এতিম শিক্ষার্থীকে বেতন বিলম্ব দেয়ার অজুহাতে বেদম প্রহার, সাবেক শিক্ষা অফিসারকে সামনাসামনি গালিগালাজ, ধর্মীয় শিক্ষকের গায়ে হাত তোলারও অভিযোগ আছে। আজকের ঘটনার বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম বেলাল বলেন, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় শিক্ষক অভিভাবক সবাই অতিষ্ঠ, লোক মারফত জানতে পেরেছি এক শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি করেছে। আজকে বিচারের বিষয়ে আমাকে কিছুই বলে নাই। অভিযুক্ত খন্ডকালীন শিক্ষক নিয়োগ ও বহিষ্কার কোনটাই আমি অবগত নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *