নওগাঁয় একই মঞ্চে চেয়ারম্যানকে বরণ ও সাবেক চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা

নওগাঁ সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক কমল ভাইসচেয়ারম্যান রেজাউল করিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারকে বরণ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ভাইসচেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা মহিলা ভাইস চেয়ারম্যান নাইছ আক্তার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলা প্রসাশনের অয়োজনে উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানগনের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ বলেন গত ৫ বৎসর যারা জনগনের প্রতিনিধিত্ব করে এলাকার উন্নয়নে যেভাবে প্রসাশনের সহযোগিতা ও সম্মান পেয়েছেন, নবনির্বাচিত হয়ে যারা এখন জনগনের প্রতিনিধিত্ব করবেন উপজেলা প্রসাশন তাদের ও সে ভাবে সহযোগিতা ও সম্মান করবেন। একসাথে কাজ করতে গিয়ে হয়তো বা ভুলত্রুটি হয়েছে এজন্য আমরা প্রসাশনের পক্ষথেকে ক্ষমা প্রার্থী।

উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক কমল এলাকার উন্নয়নে প্রসাশনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন ৫ বৎসর এলাকার কাজ করতে গিয়ে অনেক ভুলত্রুটি হয়ে যেতে পারে যা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর জনগন ও এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানগন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *