এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭ দশমিক ৭৮ কোন বোর্ডে পাসের হার কত

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নয়টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।

অন্যদিকে, এবার মোট এক লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন এবং ছেলেরা পেয়েছে ৬৪ হাজার ৯৭৮ জন।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সূচি অনুযায়ী মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *