ভালুকায় পূজা উদ্যাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি মূলক সভা

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান সভাপতিত্ব করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলার দায়িত্ব প্রাপ্ত মেজর মো: নোমান মুন্সি, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, উপজেলা দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার মানিক নন্দী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *