ছাত্র- জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠা করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম.এ মতীন।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত মতবিনিময় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকেলে নওগাঁর সাবাইহাটে ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মী কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউন্নবী হুদা। এসময় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল ও মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
এর আগে পাঁজরভাঙ্গা-সতীহাট-সাবাইহাট পর্যন্ত একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।