ভালুকা ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের জ্যেষ্ঠ সন্তান, ভালুকা পাউলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশিক উল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আশিক উল্লাহ চৌধুরী ১৬ আগস্ট শুক্রবার সকাল ৬ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৮। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জিয়া ব্রিগেট কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আলহাজ্ব আবুল হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, আহসান উল্লাহ চৌধুরী, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন মাসুদ, রুহুল আমিন, মজিবুর রহমান মজু, রাকিবুল হাসান রাসেল, আমান উল্লাহ তাজুন, কায়সার আহমেদ কাজল, মাসুদ রানা, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা নামাজে অংশ গ্রহন করেন। আশিক উল্লাহ চৌধুরী ২০০১ থেকে ২০২১ পর্যন্ত ভালুকা পাইলট স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
এছাড়াও আশিক উল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এম এ ওয়াহেদ, আলহাজ¦ গোলাম মোস্তফা, আলহাজ¦ মোর্শেদ আলম, হাজ¦ী শহিদুল ইসলাম, ডা. মুশফিকুর রহমান, মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।