ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে, গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সাব: রেজিস্ট্রি অফিস চত্বরে অবস্থান কর্মসূচিতে সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও সরকারি নাজির আক্তার ডিগ্রী কলেজের সাবেক জি,এস, মইনুল ইসলাম শামীম।

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও সাঘাটা উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন। সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিলন, সাঘাটা উপজেলা যুবদল আহবায়ক আহমেদ কবির শাহীন, সাঘাটা উপজেলা ছাত্রদল সাবেক
সভাপতি জসিউল করিম পলাশ, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান টুটুল, সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, বোনারপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সাদেকুল ইসলাম, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবির জুয়েল, যুবদলের যুগ্ন আহবায়ক ইখতিয়ার আহম্মেদ সুজন, যুগ্ন আহবায়ক শামীম হোসেন মন্ডল, বোনার পাড়া ইউনিয়ন যুবদল আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, সাঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজ আহম্মেদ টিটু, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, সিনিয়র যুগ্ন আহবায়ক সাঈদ ইকবাল সাইফুল, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাহিদ হাসান শামীম, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দলের উপজেলা মহিলা দলের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।