সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর পেছনে ফেলে আসা স্মৃতি সব মিলে একাকার।এগিয়ে যাওয়ার আনন্দে কেউ হাঁসছে আবার কেউ মন খারাপ করে বসে আছে এবং কেউ একা ঘুরছে।তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের এইচএসসি-২০২৪ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ঘিরে ছিল আনন্দ-বেদনার সুর।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে তজুমদ্দিন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগ তজুমদ্দিন উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ানকে ফুলের সংবর্ধনা দেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীগন।
উক্ত কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন পাটওয়ারীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১২ টায় কলেজের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন,টেলিকনফারেন্স এ ছাত্র-ছাত্রী দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।বিভিন্ন সহশিক্ষা মূলক কাজ ও দক্ষতা উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণের তাগিদ দেন এবং ছাত্র-ছাত্রী দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান,বক্তব্য কালে তিনি বলেন।
তোমাদের ভবিষ্যত রঙিন করতে এ কষ্ট আমাদের মেনে নিতেই হবে।তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সামনে দিকে এগিয়ে যাবে।তজুমদ্দিনের মুখ বিশ্বের সামনে আলোকিত করবে বলে আমি আশা রাখি।তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অত্র কলেজের প্রভাষক মো.সুমন।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষকগণ,কর্মকর্তা,অভিভাবক,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।সঞ্চালনায় এর শেষ কলেজের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উক্ত কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ’সহ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।