রাজধানীতে ঈদের দিন সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্রপোরেশনে শুরু হয়েছে কুরবানির পশুর বর্জ্য অপসারনের কাজ। তারই ধারাবাহিকতায় ডিএসসিসি ব্যস্ততম জনবহুল এলাকা ৬৪ নং ওর্য়াড অন্যতম। মাএ ছয় ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বজ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়ে ডিএসসিসি জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল সার্বিক নির্দেশনা ও তারই সুদক্ষ বিচক্ষণ একান্ত ব্যাক্তিগত সহকারী তরুণ প্রজন্মের প্রতিক নুরুল হকের সার্বিক তত্বাবধানে পবিত্র ঈদুল আজহা কুরবানি পশুর বজ্য প্রত্যকটি পাড়া মহল্লা অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত উক্ত ওর্য়াডের এক ঝাঁক দক্ষ পরিচ্ছন্ন কর্মীদের প্রচেষ্টায় অবশেষে ডিএসসিসি ৬৪ নং ওর্য়াডে বর্তমানে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। এইদিকে ডিএসসিসি ৬৪ নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমার মেয়র মহোদয় নির্দেশে আমি আমার ওর্য়াডে প্রত্যকটি বাড়িতে বজ্য ফেলার জন্য পর্যাপ্ত বস্তা ও বিলিসিং পাউডার দিয়েছি এবং আমি নিজে ঈদের দিন স-শরীরে আমার ৬৪ নং ওর্য়াড ঘুড়ে ঘুড়ে পশুর বজ্য ময়লা গাড়িতে বোঝাই করে তৎক্ষনাৎ পানির পাইপ দ্রারা পরিস্কার করে বিলিসিং পাউডার ছড়িয়ে দিয়েছি। আরো জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণে ডিএসসিসি ৬৪ নং ওর্য়াডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে ৬৪ নং ওর্য়াডে হটলাইন নাম্বার খোলা ছিলো এবং বর্জ্য অপসারণের জন্য প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছেন ডিএসসিসি ৬৪ নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। ঈদের দিন ও ঈদের পরের দিন রাত ৮ টার জায়গা রাত ১০ টা পর্যন্ত ডিএসসিসি ৬৪ নং ওর্য়াডের কুরবানী পশুর সকল বর্জ্য অপসারণ করে ফেলা হয়েছে।
ঈদের আগের দিন মঙ্গলবার (১৮) জুন বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্রপোরেশনের “নগর ভবনে” মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেয়র শেখ তাপস বলেন, প্রথম দিনের কুরবানির পশুর বর্জ্য অপসারণ আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই সম্পন্ন করেছি। সঠিক কর্ম-পরিকল্পনার মাধ্যমে আমরা প্রথম দিন এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। কুরবানী পশুর বজ্য অপসারনের জন্য ডিএসসিসি ৬৪ নং পুরো ওর্য়াড মোট কথা ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন যেই দিন কুরবানী দিক ডিএসসিসি ৬৪ নং ওর্য়াডকে পশুর বজ্য অপসারনে জন্য আমরা সর্বাত্বক প্রস্তুত সেহেতু এ বজ্য অপসারনের কাজ আমাদের চলমান থাকবে ও কোন প্রকার ৬৪ নং ওর্য়াডবাসী পশুর বজ্য নিয়ে কোন প্রকার ভোগান্তীতে না পড়ে সেই দিকেও আমরা সজাগ দৃস্টি রাখছি বলে সাংবাদিকদের জানান ডিএসসিসি ৬৪ নং ওর্য়াডের কাউন্সিলর এর একান্ত ব্যাক্তিগত সহকারী নুরুল হক।
সরেজমিনে প্রত্যক্ষ জানা যায় দরবার শরীফ রোডে স্হানীয় এক বাসিন্দা সাংবাদিকদের বলেন,আমরা ৬৪ নং ওর্য়াডের বাসিন্দা হতে পেড়ে গর্ববোধ করি,কারন আমাদের ৬৪ নং ওর্য়াড অন্যন্যা পাশ্ববর্তী ওর্য়াডের তুলনায় ঘনবসতি। সেই তুলনায় আমরা প্রয়াত জনপ্রিয় সংসদ সদস্য মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা সাহেবের যোগ্য ছোট ভাই সাদা মনে মানুষ গরীব অসহায় মেহনতী মানুষের বন্ধু আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল কাকা আমাদের ৬৪ নং ওর্য়াডকে নিজের সন্তানের মত ভালোবাসেন। আমরা দেখেছি তিনি ৬৪ নং ওর্য়াডকে একটি স্মার্ট আধুনিক ওর্য়াডে পরিনত করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।